1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

উহানের ল্যাব থেকে ভুলবশত ছড়িয়েছে করোনাভাইরাস, নতুন রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাস বায়োওয়েপন নয়। করোনাভাইরাস চিনের কোনও বাজার থেকে ছড়ায়নি। করোনাভাইরাস ভুলবশত হানের ল্যাব থেকে ছড়িয়ে পড়েছিল। এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজ। আর তাদের এই রিপোর্ট দেওয়া তথ্য নিয়ে সাধুবাদ জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ জানিয়েছে, উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে ভুলবশত করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। কিন্তু চিন সেই ভুলের কথা স্বীকার করেনি একবারও। ভাইরাস নিয়ে পরীক্ষা চলাকালীন দুর্ঘটনাবশত এক ইনটার্ন আক্রান্ত হয়। সেই ইন্টার্নকেই পেশেন্ট জিরো বলে দাবি করেছে ফক্স নিউজের এই রিপোর্ট।

উহানের ওয়েট মার্কেট থেকে করোনা ছড়িয়েছিল বলে বারবার বলে আসছে চিন। এমনকী, করোনার প্রকোপ বাড়ার পর এই মার্কেট সিল করে দিয়েছিল চিনের প্রশাসন। কিন্তু ফক্স নিউজের এই রিপোর্ট বলছে, ওই মার্কেটে বাদুড় বিক্রি হয় না। বেজিং সরকার নাকি এই তথ্য দিয়েছিল কিছুজিন আগে। কিন্তু এখন চিন বলছে, ওই মার্কেট থেকে করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এশিয়ার বৃহত্তম ভাইরাস ব্যাংক বলে ধরা হয় উহানের এই ল্যাবটিকে। এই ল্যাবে প্রায় ১৫ হাজার ধরনের ভাইরাসের নমুনা নিয়ে পরীক্ষা চালানো হয়। ৪২ মিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হয়েছিল এই ল্যাবরেটরি। ২০১৮ সাল থেকে ওই ল্যাবে গবেষণার কাজ শুরু হয়।

– ফক্স নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com