1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: উভয়পক্ষের নিহত ছাড়ালো ১১০০

  • আপডেট টাইম :: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় প্রায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজনকে অপহরণের জবাবে রোববার গাজা উপত্যকায় হামলা চালিয়ে কয়েকশ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। এতে উভয়পক্ষের ১ হাজার ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার।

ইসরায়েলের সেনবাহিনী জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। তাদের মধ্যে কেবল একটি সংগীত উৎসবে হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬০ জন।

ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, হামাসের গুরুত্বপূর্ণ লক্ষবস্তু লক্ষ্য করে বেশকিছু বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে জাবালিয়া এলাকার একটি মসজিদও রয়েছে যেটিকে হামাস যোদ্ধারা আক্রমণ চালানোর জন্য ব্যবহার করতো। এছাড়া হামাস নেভাল ফোর্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ভবনেও হামলা চালায় ইসরায়েল।

উল্লেখ্য, গত শনিবার ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামাসের আক্রমণের মধ্য দিয়ে কয়েক যুগ সময়ের ভেতর সবচেয়ে বড় ধরনের সহিংসতার সূত্রপাত হয়। রোববার (৮ অক্টোবর) রাতেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের লক্ষবস্তুতে একে পর এক রকেট এসে আঘাত করে। এসব রকেট ছোড়া হয় অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি অবস্থানগুলো থেকে।

জাতিসংঘ জানিয়েছে সংঘাতে এক লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি তাদের বাড়িঘর হারিয়েছে। এর মধ্যে প্রায় ৭৪ হাজার মানুষ বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি, স্কাই নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com