1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে যুবক নিহত, আহত ৩

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের আঘাতে দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামে এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। উপজেলার খোশালপুর হরিনাকান্দা গ্রামে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ওই গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে। আহতরা হলো- নিহতের ছোট ভাই বিপুল মিয়া, বাবু মিয়া ও মা শিরিনা বেগম।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিবেশী আমিনুল ইসলামের সাথে দেলোয়ার হোসেন দেলু’র জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মামলা আদালতে বিচারাধীন। এ বিরোধেই শনিবার সকালে আমিনুল, তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ার হোসেন দেলু’র বাড়িতে গিয়ে অতর্কিতে আক্রমন করে। আক্রমনে দেলোয়ার হোসেন দেলু, তার ভাই বিপুল ও বাবু এবং মা শিরিনা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীরা তাদের উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে গেলে দেলোয়ার, বিপুল ও বাবু’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শেরপুরে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন দেলুকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় নিহতের ছোট বোন শিমু আক্তার বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা করছে।
– ফরিদ আহমেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com