1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গাজা ছাড়তে থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা, নিহত ৭০

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : নির্দেশনা মেনে যারা গাজা ছেড়ে পালিয়ে যাচ্ছে তাদের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েল। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গাজার দিকে যাওয়া যানবাহনের একটি বহরের ওপর হামলার খবর প্রথম উঠে আসে। হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।

বিবিসি জানিয়েছে, ত্তর গাজা থেকে দক্ষিণে যাওয়ার যে দুটি পথ তার মধ্যে একটি সালাহ-আল-দিন সড়কে এ হামলার ঘটনা ঘটেছে।

উত্তরে অবস্থিত গাজাবাসীরা এলাকাটি খালি করার জন্য ইসরায়েলি সতর্কতা মেনে চলায় গতকাল সারাদিন রাস্তাটি যানজটে পূর্ণ ছিল।

হামলার পর প্রাপ্ত ভিডিও ফুটেজে কমপক্ষে ১২টি মৃতদেহ দেখা গেছে। এদের অধিকাংশই নারী ও শিশু।  বেশিরভাগ মৃতদেহ উল্টে যাওয়া ট্রাকের পিছনে পড়ে থাকতে দেখা যায়। অন্যগুলোর রাস্তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ৭০ জন নিহত হয়েছে এবং হামলার জন্য ইসরায়েল দায়ী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিষয়টি তারা তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com