1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মর্গে জায়গা নেই, আইসক্রিমের গাড়িতে রাখা হচ্ছে ফিলিস্তিনিদের মরদেহ

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় ক্রমশ বেড়ে চলেছে। বাড়ছে নিহতের সংখ্যা। কেবল গত ২৪ ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় ৩২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে হাসপাতালে মর্গে মরদেহ রাখার স্থান পাওয়া যাচ্ছে না।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমানের অব্যাহত হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। হাসপাতালের মর্গ ইতিমধ্যে লাশে ভর্তি। এ কারণে গাজার বেশ কিছু হাসপাতাল আইসক্রিমের গাড়ি এনে সেখানে ফিলিস্তিনিদের লাশ রাখছে।

আল জাজিরায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, শুধু আইসক্রিমের গাড়িতে নয়, রেফ্রিজারেটর সুবিধা থাকা খাবার বহনকারী গাড়িতেও রাখা হচ্ছে লাশ।

দেইর আল বালাহ এলাকার একটি হাসপাতালের ফরেনসিক প্যাথলজিস্ট ইয়াসির খাতাব বলেন, ‘প্রতিদিন মৃত্যু বাড়ছেই। এ কারণে বাধ্য হয়ে আইসক্রিমের গাড়িতে লাশ রাখতে হচ্ছে। এসব গাড়ি স্থানীয় ফ্যাক্টরি থেকে আনা হয়েছে।’

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১৫টি হাসপাতাল বিধ্বস্ত হয়েছে। দুইটি হাসপাতালের কার্যক্রমই বন্ধ হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com