1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

বান্দরবানে আমাশয় রোগের প্রার্দুভাব শিশুসহ ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২০ এপ্রিল, ২০২০

বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দূর্গম কয়েকটি পাড়ায় পানিবাহিত আমাশয় রোগের প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে এ রোগে আক্রান্ত হয়ে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে বলে জানায় পাড়াবাসী এবং আক্রান্ত হয়েছে আরো অনেকে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে কয়েকটি পাড়ার বাসিন্দারা।
জানা গেছে হঠাৎ করে কয়েকদিন ধরে রোয়াংছড়ি উপজেলার দূর্গম লংথাং পাড়া সাংকিং পাড়া ও অংথাং পাড়ার কয়েকজন বাসিন্দা পেটব্যথা বমি ও ডায়রিয়া রোগে ভূগছিলেন। ধীরে ধীরে রোগটি পাড়ার আরোপ অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে আক্রান্ত হয়ে মারা গেছে লংথাংপাড়া ৩য় শ্রেণীর ছাত্র ডালুং খুমি (১০) এবং সাংকিং পাড়ার বাসিন্দা নাংলং খুমি (৭০) অংথাং পাড়ার বাসিন্দা খুবে অং (৮০) এছাড়াও আক্রান্ত হয়েছে অংথাং পাড়ার বাসিন্দা কাইং হয় খুমি (৭২), থাংঅং খুমি (৭০), সুইচেং খুমি (৬৯), থংহ্লা খুমি (২২) এবং থৈতাং খুমি (২৫)। এছাড়া সাংকিং পাড়া ৬ জন ও অংতং পাড়া ৩ জন আক্রান্ত রয়েছে।
আক্রান্তদের একজন থৈতাং খুমি বলেন, তিন দিন ধরে আমার ডায়রিয়া ও পেট ব্যথা হচ্ছে। প্রথম দিনে প্রায় বিশ বারের মত ডায়রিয়া হয়েছে। সাথে বমিও ছিল। তবে ওষুধ খাওয়ার পরে একটু সুস্থতাবোধ করছে।
লংথাং পাড়ার কারবারী (গ্রামপ্রধান) থেউলাং খুমি জানান, আমাশয় রোগে আক্রান্ত হয়ে সম্প্রতি তিনজন পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় শরীর দুর্বল হয়ে মারা যায়। এই এলাকার খুমি সম্প্রদায়ের ৩টি পাড়ায় হঠাৎ আমাশয় রোগের প্রকোপ দেখা দেয়।
সাংকিং পাড়ার বাসিন্দা লংনে খুমি জানায়, তার পাড়ায়ও এখন ৫ জন আক্রান্ত রয়েছে। আক্রান্তদের দূরের একটি বাজার থেকে ওষুধ কিনে দেওয়া হয়েছে।
এদিকে সোমবার ২০ এপ্রিল সকালে আক্রান্ত এলাকায় মেডিকেল টিম পাঠানোর কথা থাকলেও এখনো সে এলাকায় স্বাস্থ্য বিভাগের কোন মানুষ আসেনি বলে জানায় সাংকিং পাড়ার বাসিন্দা মালং। তবে একজন স্বাস্থ্যকর্মী ফোন করে খবর নিয়েছে।
রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মংহ্লাপ্রু মারমা জানান, আক্রান্ত এলাকায় একজন স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে। তার দেয়া তথ্যমতে জানতে পেরেছি, দূষিত পানি পান করে ডায়রিয়া ও আমাশয় পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে দু-একটি পাড়ার বাসিন্দা। দু’জন মারা যাওয়ার খবর পেয়েছি। একজন স্ট্রোক করে এবং একজনের ডায়রিয়া ছিল। আমরা স্বাস্থ্যকর্মীকে দিয়ে কিছু ওষুধ পাঠিয়েছি আজ। আগামীকাল আবার দু’জন স্টাফ পাঠাবো। করোনার কারনে একসাথে বেশি স্টাফ পাঠাতে পারছি না। পাড়া থেকে নদীপথের এলাকা বেতছড়া বাজার কমিউনিটি ক্লিনিক থেকে পাড়াবাসীকে ওষুধ নেওয়ার কথা বলা হয়েছে।
বান্দরবান জেলার সিভিল সার্জন ডাক্তার অং শৈ প্রু মার্মা বলেন, বছরে এ সময় এসব রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। রোগের লক্ষণ শুনে আমাশয় রোগ মনে হচ্ছে। পঁচা-বাসী খাবার ও দূষিত পানি পান করার কারনে এ রোগ হতে পারে। স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে। আগামীকাল (২১ এপ্রিল) সকালে তারা পাড়ায় পৌছাবে। পরীক্ষা করার পর কনফার্ম হওয়া যাবে রোগের ব্যাপারে।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com