1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের সামনে ইহুদিদের বিক্ষোভ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলের ক্রমাগত হামলার পরিপ্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল ভবনে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মার্কিন ইহুদি।

মার্কিন সংবাদমাধ্যম রোলিং স্টোন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ‘জুইশ ভয়েস ফর পিস’ সংগঠনের সদস্যরা ক্যাপিটল ভবনে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। সংগঠনটির আহ্বানে সাড়া হাজার হাজার মার্কিন ইহুদি ক্যাপিটল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ৩৫০ জনেরও বেশি মার্কিন ইহুদি পার্লামেন্ট ভবনের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করেন। ক্যাপিটল পুলিশ তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

এতে আরও বলা হয়, বিক্ষোভে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু (র‌্যাবাই) যোগ দিয়েছিলেন।

ইহুদি সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে বলেছে, ৭৫ বছর ধরে ইসরায়েলি সরকার ফিলিস্তিনিদের জমি অবৈধভাবে দখল করে রেখেছে এবং তাদের সম্প্রদায়কে জাতিগতভাবে নিধন করছে। এখন, গাজা মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে গণহত্যার মুখোমুখি হচ্ছে। আমরা এখানে ‍যারা ইহুদি হিসেবে রয়েছি, তারা এর সঙ্গে নিজেদের জড়িত হওয়া প্রত্যাখ্যান করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com