1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জিসিসি ও আসিয়ানের

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের ছয় দেশের সংগঠন উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি) এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান গাজায় একটি ‘স্থায়ী যুদ্ধবিরতি’ এবং ত্রাণ প্রবেশাধিকারের আহ্বান জানিয়েছে। শুক্রবার দুটি জোটের সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়েছে।

জিসিসির সদস্যদের মধ্যে রয়েছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আসিয়ান দেশগুলোর মধ্যে রয়েছে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়।

এক বিবৃতিতে নেতারা বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য, তাদের লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে এবং আন্তর্জাতিক মানবিক আইন, বিশেষ করে যুদ্ধের সময় বেসামরিক ব্যক্তিদের সুরক্ষা সংক্রান্ত জেনেভা কনভেনশনের নীতি ও বিধানগুলি মেনে চলার জন্য সংঘাতের পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে জিম্মি ও বেসামরিক বন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে নারী, শিশু, অসুস্থ, বয়স্ক ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য সব পক্ষকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com