1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কুয়াকাটায় ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় পণ্যে নিদিষ্ট মূল্য তালিকা প্রদর্শন না করা, বিশৃঙ্খলভাবে ভাসমান দোকান পরিচালনার দায়ে ১৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।

দন্ডপ্রাপ্তরা হলো- রাসেলের আচারের দোকান, শামিম খলিফার আচারের দোকান, সাইমুন পি খাসকেলের আচারের দোকান ও ফজলু গংদের ভাসমান খাবারের দোকান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের অবস্থান দেখে দোকানীর পছন্দ মতো পণ্যের দাম রাখছে। দুর্গা পূজায় আগত পর্যটকদের সাথে এমনটা যাতে না করতে পারে সেই জন্য এ সর্তকতা মূলক অভিযান।

তিনি বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com