1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

ভারতে রাষ্ট্রপতি ভবনে করোনায় কোয়ারেন্টাইনে শতাধিক পরিবার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নতাকর্মীর আত্মীয়ের করোনা শনাক্ত হওয়ার পর ১২৫ পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে।

মঙ্গলবার এক কর্মকর্তা বলেছেন, রাষ্ট্রপতি ভবনের ভেতরে স্টাফ কোয়ার্টারগুলো লকডাউন করা হয়েছে। প্রত্যেক পরিবারকে আইসোলেশনে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা শনাক্ত হওয়া ওই নারী রাষ্ট্রপতি ভবনের পরিচ্ছন্নতাকর্মীর ছেলের বউ। ৮ দিন আগে কারোল বাঘের একটি বেসরকারি হাসপাতালে করোনায় মারা যান তার মা। তার সংস্পর্শে থাকার পর কোয়ার্টারে ফেরেন তিনি।

সচিব পদমর্যাদার কর্মকর্তা ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কোয়ার্টারের প্রত্যেক বাড়ি জীবানুনাশক স্প্রে দিয়ে ধোয়া হয়েছে।

করোনায় আক্রান্ত বলিউড গায়িকা কনিকা কাপুরের সঙ্গে গত মাসে রাষ্ট্রপতি ভবনে বিজেপির আইনজীবী দুষ্মন্ত সিংয়ের নাশতা করার খবর শোনার পর আর অফিসিয়াল কার্যক্রম করেননি প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ।

দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে আড়াই হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। গোটা ভারতে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজার, মৃত্যু হয়েছে ৫৯০ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com