1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করলেন নাইম

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

শেরপুর : শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্র ও শনিবার রাতে ঝিনাইগাতী উপজেলার ১৮টি ও শ্রীবরদী উপজেলার ১২টিসহ ৩০টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

প্রত্যেক পূজা মন্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির লোকজনসহ স্থানীয় জন সাধারণের সাথে মতবিনিময়কালে
তুলে ধরেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা।

এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের নিকট নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করে নিজস্ব তহবিল থেকে পূজা মন্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

শ্রীবরদীর খামারিয়াপাড়া পূজা মন্ডপ পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব তন্ময় দাসের সাথে কুশল বিনিময় করেন গণমানুষের নেতা এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

এসময় আরও উপস্থিত ছিলেন- ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফকির মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উমর আলী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবর রহমান, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী ফর্সা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছামিউল হক রনি,বিশিষ্ট ব্যাবসায়ীসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com