1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ঝিনাইগাতি ইউএনও’র ত্রাণ তহবিলে ভিক্ষাবৃত্তির দশ হাজার টাকা দান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : শুধু টাকা নয়, জনসেবার জন্য থাকতে হয় মন-মানবতা। দেশের ক্রান্তিলগ্নে এমনই এক মানবতার দৃষ্টান্ত তৈরি করলেন নাজিম উদ্দিন নামে আশি বছর বয়সী এক ভিক্ষুক। ত্রাণ প্রাপ্তি জন্য তালিকায় নিজের নাম লেখানোর পরিবর্তে ভিক্ষাবৃত্তি করে গত দুই বছরে তিলে তিলে জমানো দশ হাজার টাকা ইউএনও’র ত্রাণ তহবিলে দান করে স্থাপন করলেন তিনি বিরল দৃষ্টান্ত। শুধুমাত্র সামান্য ভিটেমাটি থাকা এ ভিক্ষুকের বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গান্ধিগাঁও গ্রামে।
জানা গেছে, ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে ঝিনাইগাতির স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি প্যাসিফিক ক্লাব’ এর সদস্যরা গত রোববার সরকারী খাদ্য সহায়তার জন্য গান্ধিগাঁও গ্রামে তালিকা তৈরি করতে কাজ করছিলেন। একপর্যায়ে তারা ভিক্ষুক নাজিম উদ্দিনের বাড়িতে গিয়ে তার জাতীয় পরিচয়পত্র চান। এসময় ভিক্ষুক নাজিমদ্দিন তালিকায় নিজের নাম না দিয়ে উল্টো গত দুই বছরে ভিক্ষাবৃত্তি করে জমানো টাকা করোনার প্রভাবে অসহায় মানুষের জন্য গঠিত ত্রাণ তহবিলে দান করার ইচ্ছা প্রকাশ করেন।
একপর্যায়ে জমানো টাকা ইউএন’ও ত্রাণ তহবিলে দেওয়ার জন্য তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) ঝিনাইগাতি আসেন। এখানে আসার পর তিনি জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ অন্য একটি কাজে বাতিয়াগাঁও গ্রামে রয়েছেন। পরে ভিক্ষুক নাজিম উদ্দিন বাতিয়াগাঁও গ্রামে গিয়ে ইউএনও’র হাতে দশ হাজার টাকা তোলে দেন।
এসময় নাজিম উদ্দিন জানান, একখন্ড ভিটেমাটি থাকলেও বসবাস করার মতো ভালো ঘর নেই তার। তাই নিজের থাকার ঘরটি মেরামত করার জন্য তিনি গত দুই বছরে ওই টাকা জমিয়েছেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে মানুষ কষ্ট করায় ওই টাকা ত্রাণ তহবিলে দান করে দিলেন। তিনি জানান, তবু মানুষ খেয়ে বাঁচুক।
ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান, নাজিম উদ্দিন মানবতার উৎকৃষ্ট উদাহারণ। তিনি ভিক্ষাবৃত্তির জমানো টাকা দান করে দিলেন। এসময় এভাবে সামর্থবানদেরও দেশের এ দুঃসময়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com