1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফেসবুকে লাইভে পারিবারিক হতাশা জানানোর পর বিষপানে আত্মহত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : ফেসবুক লাইভে এসে ব্যক্তি জীবনের হতাশা ও এর জন্য দায়ীদের উল্লেখ করে ব্যাখ্যা জানানোর পর বিষপানে আত্মহত্যা করেছে মিজানুর রহমান (৩২) নামে এক যুবক।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারী মিজান ওই এলাকার আব্দুল হালিমের ছেলে ও স্থানীয় বাজারের সেলুনে কাজ করতেন। তার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। মিজান এর আগে আরও দুইবার কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে ফেসবুক লাইভে এসে বলেন, আমি এভাবে কখনো ফেসবুকে লাইভ করি নাই। আজ আমার শেষ লাইভ। তিনি লাইভে তার স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে দোষারোপ করে পারিবারিক হতাশার কথা জানান। লাইভ শেষ করে মিজান কীটনাশক পান করে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। টের পেয়ে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সালমা খাতুন জানান, এর আগেও তার স্বামী দুইবার বিষ খেয়েছিল। তার মাথার সমস্যা রয়েছে। সে মাঝেমধ্যে বিষ খেয়ে আত্মহত্যা করবে বলতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হবি জানান, পরপর দুইবার বিষ খেয়ে সে বেঁচে গেছে। এবার ফেসবুকে লাইভে বিষ খেয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় সে নিজেই দায়ী।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com