1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

‘৫৬ বছর ধরে ফিলিস্তিনিরা শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার’

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজায় সুস্পষ্টভাবে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন ঘটছে। হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছে তা শূন্য থেকে তৈরি হয়নি। ৫৬ বছর ধরে ফিলিস্তিনিরা শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে তিনি এসব কথা বলেছেন।

জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘আমাকে স্পষ্ট করতে দিন: সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়।…গাজায় আমাদের জাতিসংঘের জ্বালানি সরবরাহ কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সেটা হবে আরেকটি বিপর্যয়। মহাকাব্যিক দুর্ভোগ লাঘব করার জন্য, সাহায্য বিতরণকে সহজ ও নিরাপদ করতে এবং জিম্মিদের মুক্তির সুবিধার্থে, আমি অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি।’

তিনি বলেন, এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে হামাসের হামলা ‘শূন্যতায় ঘটেনি।…ফিলিস্তিনি জনগণ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার। তারা দেখেছে তাদের ভূমি অবিচ্ছিন্নভাবে বসতিস্থাপনকাদের গ্রাস করা, সহিংসতায় জর্জরিত, তাদের অর্থনীতি স্তব্ধ, তাদের মানুষ বাস্তুচ্যুত এবং তাদের বাড়িঘর ভেঙে গেছে। দুর্দশায় তাদের রাজনৈতিক সমাধানের আশা লোপ পেয়েছে।’

গুতেরেস অবশ্য বলেছেন, ফিলিস্তিনিদের অভিযোগ হামাসের ‘ভয়াবহ হামলা’কে ন্যায্যতা দিতে পারে না এবং এ কারণে ‘ফিলিস্তিনি জনগণের সম্মিলিত শাস্তি’ ন্যায্য হতে পারে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com