1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব বাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

অর্থ ও বাণিজ্য ডেস্ক : বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। বুধবার (২৫ অক্টোবর) টানা চতুর্থদিনের মতো জ্বালানি তেলের দাম কমলো। ইউরোপে চাহিদা কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও হামাসের সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে তেলের সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বুধবার ব্রেন্টক্রডের দাম ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৮৭ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩১ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার অন্যতম কারণ হলো ইউরোপের ধীর গতির অর্থনীতি। অঞ্চলটিতে চাহিদা কমেছে ব্যাপকভাবে। ইউরোজনে আগের বছরের তুলনায় এবছর তেলের ব্যবহার কমেছে।

একটি জরিপে দেখা গেছে, খারাপ পথে এগোচ্ছে ইউরোজোনের চতুর্থ প্রান্তিকের অর্থনীতি। এতে মন্দারকবলে পড়তে পারে সেখানের অর্থনীতি।

মঙ্গলবারের (২৪ অক্টোবর) জরিপের ফলাফল ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) জন্য হতাশাজনক। বর্তমান বাজার মূল্যে বোঝা যাচ্ছে ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের দীর্ঘ মেয়াদে উচ্চ সুদের হারের ব্যাখ্যা স্থায়ী নাও হতে পারে।

এইচসিওবি এর ফ্ল্যাশ ইউরোজোন কম্পোজিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) অক্টোবরে কমে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৫ শতাংশ, যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। করোনার সময় বাদ দিলো এই হার ২০১৩ সালের পর সর্বনিম্ন। সেপ্টেম্বরে এই হার ছিল ৪৭ দশমিক ৫ শতাংশ।

অক্সফোর্ড ইকোনমিক্সের ররি ফেনেসি বলেন, পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের ফলাফল ইউরোজোনের জন্য নেতিবাচক। যদিও সেপ্টেম্বরে চাহিদা পুনরুদ্ধারের আশা জেগেছিল।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com