1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রাস্তায় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ফিরে আসার পর মারা গেলেন তিনি!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : মাদকবিরোধী অভিযানে গিয়ে অপরাধী না পেয়ে ফিরে এসেছে পুলিশ। তবে পথিমধ্যে সন্দেহভাজন দুইজনকে দাড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। এর কিছুক্ষণ পরই একজনের মরদেহ পড়ে থাকে রাস্তার ধারে। পরিবারের দাবী অনুযায়ী আগে থেকেই অসুস্থ ছিলেন বকুল মিয়া নামে মধ্যবয়সী ওই রাজমিস্ত্রী শ্রমিক। কিন্তু মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হওয়ায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঝাঙ্গালিয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঝাঙ্গালিয়াকান্দা গ্রামের জনৈক রমেজ এর বাড়িতে গাঁজা বিক্রি চলে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে যাওয়ার সময় পথিমধ্যে রমেজ এর বাড়ি থেকে বের হয়ে আসা একই গ্রামের বকুল মিয়া ও জিন্নত আলীকে পুলিশ সন্দেহ করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে বকুল মিয়া অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত অছিমদ্দিনের ছেলে বলে জানতে পেরে উভয়কেই ছেড়ে দেয়। রমেজের বাড়িতে গিয়েও কোন আলামত না পেয়ে পুলিশ সদস্যরা ফিরে আসে। এর কিছুক্ষণ পর রাত আনুমানিক নয়টার দিকে ওই রাস্তায় বকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে বকুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে বকুলের এ মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলে লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার শেরপুর মর্গে পাঠানো হয়। নালিতাবাড়ী থানায় ঘটনা তদন্তে আসেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম ও সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম।

মৃতের পরিবারের লোকজন জানায়, বকুল আগে থেকেই অসুস্থ ছিলেন। রমেজ উদ্দিন বকুলের মামা লাগেন। বকুল তার মামা রমেজকে পাকা ধান কেটে দেওয়ার পারিশ্রমিক দিতে ওই বাড়িতে গিয়েছিলেন। ফেরার পথে সবার অজান্তে তিনি মারা যান। তবে কি কারণে মারা গেছেন তা তারা জানতে পারেননি।

তবে পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই বকুল মারা যেতে পারেন। প্রকৃত ঘটনা জানতে লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com