1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

আমিরুল ইসলাম : শেরপুর সদর উপজেলায় সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় বাল্যবিবাহ নিরোধ কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন- ব্র্যাক শেরপুর জেলার সমন্বয়কারী ফারহানা মিল্কী। বাল্যবিয়ে নিরোধে সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির কার্যক্রম উপস্থাপন করেন জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী। সভায় বাল্যবিয়ের তথ্যগত চিত্র ও কুফল তুলে ধরেন কর্মসুচির ম্যানেজার সোশ্যাল মোবিলাইজেশন সাজ্জাদুজ্জামান চৌধুরী। বাল্যবিয়ে বন্ধে পরিকল্পনা তুলে ধরেন বাল্যবিবাহ নিরোধ কমিটির সম্পাদক মহিলা বিষয়ক কর্মকর্তা , এসডিএফ এনজিও কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার (ভূমি), মহিলা ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

সদর উপজেলার অফিসার সেলপ মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় সভায় বক্তারা ভূয়া জন্মসনদ, কর্সংস্থান উপযোগী শিক্ষার অভাব, ডিজিটাল ও সামাজিক অনিরাপত্তা, বাল্যবিয়ে দেওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। বাল্যবিয়ে মুক্ত উপজেলার জন্য প্রশাসন, পুলিশ, সাংবাদিক, ঘটক, কাজী, ইমাম, অভিভাবক ও এলাকাবাসীর সম্পৃক্ততার কোন বিকল্প নেই বলে মতামত ব‍্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com