1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সংবাদ প্রকাশের পর অবৈধব বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): গত ১০ নভেম্বর বাংলার কাগজ অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শেরপুর জেলা প্রশাসনের নির্দেশনায় ঝিনাইগাতীর সোমেশ্বরী নদীর তাওয়াকুচা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আশরাফ আলী (২৭) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

ওই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বুধবার (১৫ নভেম্বর) বিকেলে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর। দণ্ডিত বালু ব্যবসায়ী বালিঝুড়ি এলাকার মোজাম্মেল হকের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, বিজিবি, বন বিভাগ এবং আনসার বাহিনীর সমন্বয়ে উপজেলা টাস্ক ফোর্স গঠন করে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বালিঝুড়ি এলাকার বাসিন্দা অবৈধ বালু ব্যবসায়ী আশরাফ আলীকে সোমেশ্বরী নদীর তাওয়াকুচা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণকালে হাতেনাতে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে বালু উত্তোলন ও পরিবহণের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com