1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পরিবহন মালিক-শ্রমিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীতে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে শহরের মধ্য বাজার সাহা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাস-মিনিবাস মালিক সমিতি এবং ট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতি নালিতাবাড়ী উপজেলা শাখার যৌথ আয়োজনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন ট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলমান রাজনৈতিক অস্থিরতায় নিরাপদে পরিবহন ব্যবস্থা চালু রাখতে পরামর্শমূলক বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সদর সার্কেল সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক উপস্থিত ছিলেন।

বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি তমিজ উদ্দিন, ট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগর, শ্রমিক নেতা ও ট্রাক মালিক নুরুল ইসলাম নুরু, ট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কামরুল হাসান জাবেদ।

এসময় বাস-মিনিবাস মালিক সমিতি নালিতাবাড়ী শাখা, ট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতি নালিতাবাড়ী শাখা, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী শাখা এবং ট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com