1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মাদরাসা ছাত্র অপহরণ ও মুক্তিপণ দাবীর মামলায় সাজাপ্রাপ্ত আসামী ১৫ বছর পর গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

শেরপুর : দশ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে অপরহরণ ও মুক্তিপণ দাবীর মামলায় পনেরো বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ জামালপুর।

তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে রাজশাহীর গোদাগারী উপজেলার পোতাহার পালশাপাড়া এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান ঝিনাইগাতি উপজেলার খৈলকুড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।

র‌্যাব জানায়, অভিযুক্ত মিজানুর রহমান (৩৭) গাজীপুরের জয়দেবপুর এলাকার ছয়দানায় জনৈক মোস্তফার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। বাড়ির মালিক মোস্তফার দশ বছর বয়সী ছেলে আমিনুল ইসলাম সুমন পার্শ্ববর্তী একটি মাদরাসায় পড়াশোনা করতো। ২০০৮ সালের ১১ মে সন্ধ্যা সাতটার দিকে মাদরাসা হতে বাড়ি ফেরার পথে ভাড়াটে মিজানুর রহমান তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এদিকে মাদরাসা ছাত্র সুমন বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে অভিযুক্ত মিজানুর মোবাইল ফোনে অপহৃত সুমনের বাবার কাছে ছেলেকে ফেরত পেতে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবী করেন। এ বিষয়ে সুমনের বাবা জয়দেবপুর থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত মিজানুর পালিয়ে যায়। পরে ওই মামলায় গাজীপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com