1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঐশ্বরিয়ার সঙ্গে ফাটল ধরেছে বচ্চন পরিবারের

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : কয়েকমাস ধরেই বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, ‘বচ্চন পরিবারে ফাটল ধরেছে’। মূলত ঐশ্বরিয়ার সঙ্গে নাকি দূরত্ব বেড়েছে বচ্চনদের। চলতি মাসের প্রথম দিকে নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

গত ১ নভেম্বর তার পাশে দেখা যায়নি স্বামী অভিষেক বচ্চন বা বচ্চন পরিবারের অন্য কোনো সদস্যকে। শুধু মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রায়কে পাশে নিয়ে নিজের ওই বিশেষ দিন উদাপন করেছিলেন ঐশ্বরিয়া। দায় সারাভাবেই শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন অভিষেক।

অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যা ১৩-এ পা দিয়েছে। মেয়েই জীবনের সবচেয়ে বড় উপহার, সামাজিক যোগোযোগমাধ্যমে লেখেন ঐশ্বরিয়া। মেয়েকেই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন, জনিয়েছেন অভিষেকও। কিন্তু আরাধ্যার বাবা-মা ছাড়া বচ্চন পরিবারের অন্যরা একেবারে চুপ। অন্তত সামাজিক যোগাযোগমাধ্যম দেখলে তাই মনে হচ্ছে।

এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় দাদু অমিতাভ বচ্চন। বিশ্বকাপ নিয়ে প্রায় প্রতি দিনই কিছু না কিছু পোস্ট দিচ্ছেন। কিন্তু নাতনির জন্মদিনে একটি বাক্যও খরচ করেননি তিনি। বউমা ঐশ্বরিয়ার জন্মদিনে মুখে কুলুপ এঁটেছিল বচ্চন পরিবার। এবার নাতনি আরাধ্যার জন্মদিনে একই ঘটনার পুনারবৃত্তি হওয়ায় অনুরাগীরা চিন্তিত।

অবশ্য সোশ্যাল মিডিয়ায় জীবনের সবটাজুড়ে নয়। প্রকাশ্যে শুভেচ্ছা না জানালেও বাস্তবে দাদু-নাতনির মধ্যে এই দিন কোনো কথা হয়েছে কি না, তা জানা যায়নি। নাতনি এমনিতে দাদুর বেশ প্রিয় পাত্রী। এর আগে জন্মদিনে তিনি আরাধ্যাকে নানা নামীদামি উপহারে ভরিয়েছেন। এবারও তেমন কিছু হয়েছে কি না এ নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানান আলোচনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com