1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন সোহাগপুর বিধবাপল্লীর আরও ৬ বিধবা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর আরও ৬ বিধবা মুক্তিযোদ্ধা হিসেবে (বীরাঙ্গনা) স্বীকৃতি পেয়েছেন।

স্বীকৃতি প্রাপ্তরা হলেন- ঝর্ণা দিও, সমিলা রাকসাম, মালতি রাকসাম, হাজেরা বেওয়া, লাকজান বেওয়া ও কেরেঙ্গাপাড়া গ্রামের ছাহেরা খাতুন। এ নিয়ে বিধবাপল্লীর ২০ জন নারী মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) স্বীকৃতি পেলেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৮৬ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ৬ জনকে স্বীকৃতি প্রদান করা হয়। ইতিমধ্যে তাদের নামে গ্যাজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে ১৪ জন নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছিলেন। ইতিমধ্যেই মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া ২০ জনের মধ্যে ৭ জন মৃত্যুবরণ করেছেন।

১৯৭১ সালের ২৫ জুলাই সকালে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী নৃশংস গণহত্যা চালায়। দুই ঘণ্টার তা-বে গ্রামের সব পুরুষসহ মোট ১৮৭ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। বিধবা হন ৬২জন নারী। সম্ভ্রমহানি করা হয় অনেক নারীর। সেই থেকে গ্রামটি বিধবাপল্লী নামে পরিচিতি লাভ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ জন বিধবার প্রত্যেকের জন্য ১১ লাখ টাকা করে মোট ৩ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ২৯টি পাকা বাড়ি করে দিয়েছেন। ২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সোহাগপুরে “বীরকন্যা প্রাথমিক বিদ্যালয়” প্রতিষ্ঠা করা হয়। শহীদদের স্মরণে স্মৃতিসৌধ “সৌরজায়া” নির্মাণ করা হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে ওই গ্রামের বেঁচে থাকা ৫৬ জন বিধবার মধ্যে বর্তমানে বেঁচে আছেন ২২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com