1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

চুপিসারে বিয়ে সারলেন কণ্ঠশিল্পী লিজা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : চুপিসারে বিয়ে করেছেন কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে লিজা বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি এই গায়িকা। কিছু না বললেও লিজার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সবুজকে দেখা যায়। এমনকি লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিটিও এই সবুজ খন্দকারের সঙ্গে। ফেসবুকেও লিজা আর তার পরিবারের সদস্যদের সঙ্গে পোস্ট করা স্থিরচিত্রে সবুজ খন্দকারকে দেখা গেছে।

২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। লিজা গতবছরে গণমাধ্যমে বলেছিলেন, ‘সব মানুষই জীবনে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। আমি নতুন সম্পর্কে জড়িয়েছি। এটুকু বলতে পারি, আমাদের বিয়ের সবকিছু রেডি। এ বছরই বিয়ে করব। করোনার প্রাদুর্ভাব কমলে বিয়ের ঘোষণা দিতে পারব। শুধু বলি, সে গানের বাইরের জগতের মানুষ। তবে পরিচয় গানের সূত্রেই।’

বিভিন্ন সূত্র বলছে, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। সবুজের আগের সংসারে স্ত্রী-সন্তান রয়েছে। তারপরও একটা সময় লিজা ও সবুজ প্রেমের সম্পর্কে জড়ান। তাদের দুজনকে যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। বছরখানেক ধরে বাংলাদেশেও সবুজকে নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হন লিজা। বিনোদন অঙ্গনে লিজার ঘনিষ্ঠজনেরা লিজা ও সবুজের বিয়ের বিষয়টি অবগত। তবে লিজা যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলছেন না, তাই তারাও এ নিয়ে মুখ খুলছেন না।

বিষয়টি নিয়ে লিজার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com