1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

ঝিনাইগাতীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জারুলতলা গ্রামের সুরুজ আলীসহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে দাবী করে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় মানিককুড়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে বিবাদী সুরুজ আলী বলেন, একই গ্রামের সুজন মিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় তাদের ৫ জনের বিরুদ্ধে ৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় আমাদের নামে প্রতিহিংসা পরায়ন হয়ে একটি মিথ্যা মামলা করা করেছে। বাদী সুজন মিয়ার কন্যা সোনিয়া আক্তার (১৭), গত ১৮ আগস্ট রাতের আধারে রামেরকুড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র মারুফ ইসলামের সাথে ভালোবাসে একে অপরের সাথে ঢাকায় চলে যায়। পরে ২১ আগস্ট তারা একে অপরের সাথে কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে ঢাকায় বসবাস করতে থাকে। বিয়ের বিষয়টি গোপন রাখা হয়। এরপর সোনিয়া ১০ সেপ্টেম্বর গাজীপুরের আইরিশ ডিজাইন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে চাকুরী নেয়।
এদিকে সোনিয়ার পিতা সুজন মিয়া আমাদের সাথে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে আমাদের ৫ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে আমাদের হয়রানী করে আসছে। মিথ্যা মামলায় পুলিশের ভয়ে ঘর বাড়ি ছেড়ে আমরা পালিয়ে জীবন-যাপন করছি। এ মামলার আসামি হ’য়ে জেলও খেটে এসেছি।
এসময় মামলাটি মিথ্যা প্রমাণের জন্য সোনিয়ার কোর্ট ম্যারেজের ডকুমেন্ট এবং গাজীপুরের আইরিশ ডিজাইন লিমিটেড এর চাকুরীর নিয়োগপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সোনিয়াকে তার পিতা সুজন মিয়া তাকে স্বামীর নিকট থেকে বাড়িতে এনে আটক রাখে। এ ঘটনায় সোনিয়ার স্বামী মারুফ গত ২১ নভেম্বর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট “খ” অঞ্চল শেরপুর বরাবর ১০০ ধারায় স্ত্রীকে নিজ ঘরে নিয়ে সাংসারিক দাম্পত্য জীবন চালাতে একটি মামলা দায়ের করেছে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com