1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ধর্ষণ শেষে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে শ্রীবরদীতে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ইউসুফ আলী নামে বাইশ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার চকবন্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে শ্রীবরদী থানা পুলিশ। সে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় এক মাদরাসা শিক্ষার্থীকে গ্রেফতারকৃত ইউসুফ কিছুদিন যাবত উত্যক্ত ও কু-প্রস্তাাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ওই শিক্ষার্থীকে বিভিন্ন ধরণের প্রলোভনে ফেলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে ওই শিক্ষার্থীকে কৌশলে ইউসুফ নিজ বাড়ি নিয়ে জোর করে ধর্ষণ ও মোবাইলে এর ভিডিও ধারণ করে। এর কিছুদিন পর ইউসুফ পুনরায় ওই শিক্ষার্থীকে মেলামেশার প্রস্তাব দিলে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি অস্বীকার করে ও তার মাকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ইউসুফ ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ইউসুফ আলীকে গ্রেফতার করে ভিডিও ক্লিপটি উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com