1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে কঠিন চীবর দানোৎসব পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

বান্দরবান : বান্দরবান শহরে উজানি পাড়া বৌদ্ধ বিহারে নানা আয়োজনে মধ্য দিয়ে দিনব্যাপী বৌদ্ধ ধর্মালম্বীদের দানোৎসব কঠিন চীবর দান উৎসব পালিত হয়েছে।

এ ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বরিবার (২৬ নভেম্বর) সকালে রাজবাড়ি প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজানি পাড়া বৌদ্ধ বিহারে এসে শেষ হয়। এসময় ভান্তের পরিধানে চীবর (কাপড়), পেডেসাহ্ (কাগজ দিয়ে তৈরি ফুল গাছ) নগদ টাকাসহ পূজার সামগ্রী হাতে নিয়ে বোমাং রাজা উ চ প্রু চৌধুরীসহ শতাধিক নর-নারী ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে বিহারের সমবেত হয়ে পঞ্চমশীল, অষ্টমশীল গ্রহণ এবং পূণ্যলাভের জন্য ভান্তের নিকট চীবর দান করেন পূজানীয়রা।

বিকালে নর-নারী, দায়-দায়িকা, উপ-উপাসীকাবৃন্দ পুনরায় বিহারের সমবেত হয়ে ভগবানের উদ্দেশে বিহারে জ্বল উৎসর্গ (পানি ঢালা), নগদ অর্থ দান, মোমবাতিও হাজার প্রদীপ প্রজ্বলন, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন ভক্তরা। এসময় বিভিন্ন বিহার থেকে আগত শতাধিক ভিক্ষু একযোগে ধর্মীয় প্রার্থনা করেন। ওই সময় বান্দরবান উজানি পাড়া বিহারে অধ্যক্ষ ধর্মগুরু ড. উ সুওয়াইন্না মহাথের সবার উদ্দেশে ধর্ম দেশনা দেন ও দেশের শান্তির জন্য মঙ্গল কামনা করেন।

বৌদ্ধ ধর্ম শাস্ত্র মতে, চীবর দানে পৃথিবীর সকল দানের চেয়ে ১৬ গুণ বেশি পূণ্য লাভ করা যায়। তাই কঠিন চীবর দানকে দানােত্তম বা দানশ্রষ্ঠ বলা হয়। এদিকে এই ধর্মীয় উৎসবকে ঘিরে বৌদ্ধ ধর্মালম্বী নারীরা পূণ্য লাভের জন্য বিশেষ কায়দায় নিজদের ঐহিত্য ও সংস্কৃতি ধরে রাখতে ২৪ ঘন্টায় মধ্য চর্কার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি করে নতুন সুতায় রঙ লাগিয়ে চীবর কাপড় বুনে বুদ্ধের উদ্দেশ্যে দান করেন পূণ্যার্থীরা।

এসময় বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক নারী অংশগ্রহণ করেছেন। পরে বিকেলে বুনন করা চীবর ভিক্ষুসংঘকে দান ও উৎসর্গ করা হয়। উল্লেখ্য যে, কথিত আছে গৌতম বুদ্ধের মহাপুণ্যবতী নারী বিশাখা দেবী এই কঠিন ব্রতী পালন করে বুদ্ধকে চীবর দান করেছিলেন। সেই থেকে প্রতিবছর কঠিন চীবর দানোৎসব ধর্মীয়ভাবে পালন করে আসছে বৌদ্ধ ধর্মলম্বীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com