1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতিতে ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

ঝিনাইগাতি (শেরপুর) : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ও কৃষ্টির অন্যতম প্রধান উৎসব নবান্ন বা “ওয়ানগালা” উৎসব পালিত হয়েছে শেরপুরের ঝিনাইগাতিতে।

রোববার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর গির্জা চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়।

১৯৮৫ সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে ওয়ানগালা উৎসব উদযাপিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় নবান্ন বা ওয়ানগালা উৎসব। এ উপলক্ষে ধর্মপল্লীর আশপাশে বসে মেলা। মেলায় আদিবাসীদের বিভিন্ন পোষাকসহ শিশুদের খেলনার পসড়া বসে। উৎসবকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করে মরিয়মনগর গ্রামে।

মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর প্রধান ফাদার নিকোলাস সিএসসি উৎসবের সূচনা করেন। এতে ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিপুল দাস সিএসসি, মরিয়মনগর প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অনার্শন চাম্বুগং, প্যারিস কাউন্সিলের সেক্রেটারী মি: অসিম ম্রং, সকল গ্রাম কাউন্সিলের চেয়ারম্যানসহ খ্রীষ্টভক্ত, সেবক ও যাজকগণ অংশ নেন।

আদিবাসী সম্প্রদায়ের মতে, এক সময় পাহাড়ি এলাকায় জুম চাষ হতো। তখন ওই জুমের ধান ঘরে উঠানোর সময় গারোদের শস্য দেবতা ‘মিসি সালজং’ কে উৎসর্গ করে এ উৎসবের আয়োজন করা হতো। ওই সম্প্রদায় ক্যাথলিক খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর নতুন ফসল কেটে যিশু খ্রীস্টকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com