1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

এইচএসসিতে নালিতাবাড়ীর সেরা নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ, নাজমুল স্মৃতি কলেজের ফল বিপর্যয়

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত এইচএসসি’র ফলাফল অনুযায়ী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মোট ৪টি কলেজের মধ্যে ফলাফলে শীর্ষে রয়েছে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ। অন্যদিকে ফলাফল বিপর্যয়ের মুখোমুখি হয়েছে সরকারী নাজমুল স্মৃতি কলেজ ও বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ।

বোর্ড প্রকাশিত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০৬ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন। ফলে এ প্রতিষ্ঠানে পাশের হার শতকরা ৭৫.২৪ ভাগ।

শহীদ আব্দুর রশিদ মহিলা ডিগ্রী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪০৭ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১৮জন। এ প্রতিষ্ঠানে পাশের হার শতকরা ৭২.৪৮ ভাগ।

বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬৪ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৫ জন, জিপিএ-৫ নেই। এ প্রতিষ্ঠানে পাশের হার শতকরা ৪৯.৬৩ ভাগ।

সরকারী নাজমুল স্মৃতি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫৬ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ২২৩ জন, জিপিএ-৫ মাত্র ২। এ প্রতিষ্ঠানে পাশের হার শতকরা ৪৮.২৫ ভাগ।

সবমিলিয়ে নালিতাবাড়ী উপজেলার থেকে এ বছর ৪টি কলেজ থেকে তিনটি শাখায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২৩৩ জন। এরমধ্যে মোট উত্তীর্ণ হয়েছে ৭৩৫ জন। আর অকৃতকার্য হয়েছে ৪৯৮ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ২৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com