1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নির্বাচনে অংশ নেবেন ডলি সায়ন্তনী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন এই শিল্পী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে বিএনএমের হয়ে অংশ নেবেন তিনি।

সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর গুলশানে ‘বিএনএম’-এর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব মো. শাহজাহানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন তিনি। তবে গত রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন ডলি সায়ন্তনী।

এ প্রসঙ্গে ডলি সায়ন্তী বলেন, ‘এ দল থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তাব করা হয়। এরপরে চিন্তা করলাম, প্রস্তাবটি মন্দ নয়। আমি যদিও এর আগে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় হয়ে কাজ করিনি। রাজনীতির মাঠে আমি একেবারেই নতুন মুখ। আশা করছি, সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে আমি জয়ী হবো। আমার এলাকার মানুষের উন্নয়নে কাজ করব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com