1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টাকালে ১০ শিকারি আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট): পূর্বসুন্দরবনে রাস উৎসবে আসা ১০ পূণ্যার্থীকে হরিণ শিকারের অভিযোগে আটক করেছে বনরক্ষীরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে শরণখোলা রেঞ্জর আলোরকোলের বড় জামতলা এলাকা থেকে এদেরকে আটক করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, দুবলার রাস মেলায় পূণ্যার্থী সেজে হরিণ শিকারি চক্র প্রবেশ করেছে এমন গোপন সংবাদে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মাহাবুব হাসানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল আলোরকোলের বড় জামতলা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে ফাঁদ পাতার চেষ্টা করছে এমন সময় ১০ জনকে আটক করে। এ সময় তাদের নৌকা থেকে ৬০০ ফুট হরিণ শিকারের ফাঁদ, চারটি দা ও একটি কুড়াল জব্দ করে।

আটককৃতরা হলো- খুলনার পাইকগাছার মনকিয়া গ্রামের সুদিপ্ত বাছাড়, বাইনচাপড়া গ্রামের ইউনুচ গাজী, আসলামনগর গ্রামের দেবাশীষ মন্ডল, মাগুরাদেলুটি গ্রামের বাসু দেব, জকারহুলা গ্রামের সুমন মন্ডল, হরিনাবাদ গ্রামের আশীষ ঢালী, রাধানগর গ্রামের দিলীপ মন্ডল এবং খুলনার ডুমুরিয়ার কাঞ্চননগর গ্রামের দিব্যানন্দ রায় ও সুজয় মহলদার, মির্জাপুর গ্রামের বংকেশ মন্ডল। তারা হরিণ শিকারের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করেছেন বলে স্বীকার করেছেন।

এ ব্যাপারে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহাবুব হাসান বলেন, এরা পূণ্যার্থী সেজে সুন্দরবনে প্রবেশ করে এবং গোপন সংবাদে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com