1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুর-৩ আসনে আ’লীগসহ ৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

শেরপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১৪৫ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (২৯ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহের পর বৃহস্পতিবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

সংসদ সদস্য পদে শেরপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝিনাইগাতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেছ নাইম, প্রয়াত সংসদ সদস্য এমএ বারীর ছেলে শ্রীবরদীর মোহসিনুল বারী রুমি, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা এইচএম ইকবাল হুসাইন অন্তর, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান রাজা, জাতীয় পার্টি শ্রীবরদী উপজেলা শাখার সাবেক সভাপতি শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল হাসান এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাতীয় পার্টি শ্রীবরদী উপজেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার সিরাজুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com