1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুর-১ আসনে আ’লীগ, জাপা, বিএনএম ও স্বতন্ত্রসহ ৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

শেরপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতি ছাড়াও আরও ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। এছাড়াও আওয়ামী ঘরানার পেশাজীবী নেতা এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

অন্যদিকে জাতীয় পার্টি মনোনীত ২ প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি, জাকের পার্টি মনোনীত প্রার্থী আহসানুল হক আকন্দ, বিএনএম মনোনীত প্রার্থী দলের ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে মনোয়নপত্র সংগ্রহ করেছেন।

এ আসনে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলেও বুধবার পর্যন্ত জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন মনোনয়নপত্র সংগ্রহ করেননি। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, বুধবার বিকেল পর্যন্ত সর্বমোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, এ আসনে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৯৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার রয়েছেন ২ লাখ ১৪ হাজার ৬৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১৪৪টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com