1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীর সাথে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাঈদ আঙ্গুর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

শেরপুর: নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন-১৪৪ শেরপুর-২ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বেগম মতিয়া চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নতুন মুখ সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল পৌণে চারটার দিকে তিনি নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলিশায় রিছিলের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সপরিবারে ঢাকায় বসবাস করে ঠিকাদারীসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি কোন রাজনৈতিক দলের প্রার্থী নই। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ সব দলের মানুষই সমান, আমার কাছে কোন ভেদাভেদ নেই। আমি আপনাদের ভালোবাসা চাই। যদি নির্বাচিত হতে পারি তবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সিন্ডিকেট ভেঙে দেব। বেকার সমস্যা দূর করব। সবধরণের দুনীতি বন্ধ করব।

তিনি বলেন, আমার কোন চাওয়া-পাওয়া নেই। আপনাদের ভালোবাসা পেলেই হবে। এরপর তিনি তার সমর্থকদের নিয়ে শহরে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com