1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাঈমের মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় সহকারী রিটার্নিং অফিসার ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় সরোয়ার বাহাদুর লাল, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সন্তান ফকির সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বণিক সমিতির সেক্রেটারি ফারুক আহমেদ ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান ধলুসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, আমি ৪ বার দলের কাছে নৌকার মনোনয়ন চেয়েছি। কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। বারবার শ্রীবরদী উপজেলার মানুষকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। ৫২ বছরেও ঝিনাইগাতী থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি।

তিনি বলেন, আমি ২০ বছর যাবত ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলাম। ঝিনাইগাতীর মানুষের অনুরোধ ও পরামর্শে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করছি, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com