1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সৌদিতে বিলুপ্ত হচ্ছে বেত্রাঘাতের প্রথা

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : শাস্তি হিসেবে বেত্রাঘাতের প্রথা বিলুপ্ত করতে যাচ্ছে সৌদি আরব। সংবাদমাধ্যমের কাছে আসা একটি আইনি নথির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের সর্বোচ্চ আদালতের ওই নির্দেশনায় বলা হয়েছে, বেত্রাঘাতের পরিবর্তে কারাদণ্ড বা জরিমানার মতো শাস্তি দেওয়া হবে। সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে দেশটির মানবাধিকার পরিস্থিতি সংস্কারের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে আদালত।

মানবাধিকার কর্মীদের মতে বিশ্বে সবচেয়ে খারাপ মানবাধিকার পরিস্থিতি যেসব দেশে, সৌদি আরব তার একটি। সেখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতা খুবই সীমিত এবং সরকারের সমালোচকদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হয়। রাজপরিবারের সমালোচনাকারী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা তারই নজির।

২০১৫ সালে ব্লগার রাইফ বাদাউইকে সাইবার অপরাধ ও ইসলাম অবমাননার অভিযোগে ১০ বছরের জেল ও এক হাজার বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়। কারাদণ্ড চলাকালে প্রতি সপ্তাহে ভাগে ভাগে এই বেত্রাঘাতের দণ্ড কার্যকরের কথা ছিল। ২০১৫ সালের জানুয়ারিতে বাদাউইকে ৫০ বার বেত্রাঘাত করাও হয়। এই ঘটনা প্রকাশের পর সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে বাদাউইর বেত্রাঘাতের শাস্তি স্থগিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com