1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদসহ শংকর কোচ (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুরের সদস্যরা।

শুক্রবার (১ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শংকর কোচ পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শগেন্দ্র কোচের ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে পশ্চিম সমশ্চুড়া এলাকার মধুটিলা পাকা রাস্তার উত্তর পাশে অভিযান চালানো হয়। অভিযানকালে আমদানি নিষিদ্ধ ৯৫ বোতল ম্যাগডোয়েল নাম্বার ওয়ান ব্র্যান্ডের ভারতীয় মদসহ শংকর কোচকে আটক করা হয়। উদ্ধার মদের মূল্য প্রায় ১ লাখ টাকা। শনিবার মামলা দিয়ে শংকরকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আটক শংকর কোচ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com