1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে তেরো বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হান্নান নামে এক সন্তানের জনক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত সোমবার (৪ ডিসেম্বর) সকালে শহরের দক্ষিণ কালিনগর গ্রামের ওই ঘটনায় মঙ্গলবার রাতে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করে।

ওই কিশোরীর মা জানান, স্বামী না থাকায় তিন সন্তান নিয়ে তিনি ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। সোমবার সকাল দশটার দিকে ভিক্ষাবৃত্তির জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলে তেরো বছর বয়সী তার বড় কন্যাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশি রাজমিস্ত্রী শ্রমিক আব্দুল হান্নান। ধর্ষণ শেষে বিষয়টি কাউকে বলতে মানা করলেও ভিক্ষুক মা বাড়ি ফেরার পর ওই ঘটনা বলে দেয়। পরদিন মঙ্গলবার এ বিষয়ে বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাতেই মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতারকৃত হান্নানকে আদালতে এবং কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিলেও তদন্তে এবং বাদীর দেওয়া তথ্যে যথেষ্ঠ গড়মিল পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।

এদিকে গ্রেফতারকৃত আব্দুল হান্নান অভিযোগ অস্বীকার করে জানায়, যে সময় ঘটনার কথা বলা হচ্ছে সেদিন সকাল সাড়ে আটটা থেকে সে অন্যের বাড়িতে সঙ্গীদের সাথে নিয়ে রাজমিস্ত্রীর কাজে যোগ দিয়েছিল। কিছুদিন আগে প্রতিবেশি ওই কিশোরীর খালার সাথে বাড়িতে ছাগল প্রবেশ করা নিয়ে কথা কাটাকাটির জেরে তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবী করে হান্নান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com