1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রণবীরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য নিয়ে মুখ খুললেন তৃপ্তি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মাণ করেছেন ‘অ্যানিমেল’ সিনেমা। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি।

এ সিনেমায় জোয়া চরিত্র রূপায়ন করেছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। সিনেমাটিতে রণবীর কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। বস্ত্রহীন তৃপ্তির এ দৃশ্য নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন তৃপ্তি।

বিষয়টি নিয়ে ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকার দিয়েছেন তৃপ্তি দিমরি। এ অভিনেত্রী বলেন, ‘‘সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার সময়ই সন্দীপ আমাকে বলেছিল, ‘এরকম একটা দৃশ্য রয়েছে। আর দৃশ্যটি নান্দনিকভাবে উপস্থাপন করতে চাই। তবে বিষয়টি আমি আপনার উপরে ছেড়ে দিচ্ছি। আপনি যেভাবে কমফোর্ট অনুভব করেন আমাকে জানাবেন।’ আমি যখন রেফারেন্সগুলো দেখছিলাম, তখন মনে হলো এ দুটো চরিত্রের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ দৃশ্য। আর এ ভাবনাগুলো আমাকে কমফোর্ট করেছে।’’

‘সন্দীপ বলেছিল, সেটে আপনাকে সম্পূর্ণ সৎ থাকতে হবে। এসময় আপনাকে পাশে রেখে ওই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে হবে।’ বলেন তৃপ্তি।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তৃপ্তি বলেন, ‘তারা আমাকে নিশ্চিত করেছিল, দৃশ্যটির শুটিংয়ে পরিচালক, ডিওপি এবং অভিনেতাসহ ৫ জনের বেশি মানুষ থাকবে না। সেটে আর কাউকে থাকার অনুমতি দেওয়া হয়নি। কোনো মনিটর ছিল না। সন্দীপ এও বলেছিল, শুটিং চলাকালে যদি কোনো মুহূর্তে অস্বস্তি বোধ করেন, তবে সঙ্গে সঙ্গে জানাবেন। কারণ আমরা আপনার গতিতে চলব।’’

অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যধারণের সময়ে খুব সহযোগিতা করেছেন রণবীর কাপুর। এ বিষয়ে তৃপ্তি বলেন, ‘‘পাঁচ মিনিট পর পর রণবীর প্রশ্ন করেছেন, ‘তুমি কি ঠিক আছো? তুমি কি অস্বস্তি বোধ করছো?’ আমি মনে করি, এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ; এসব ব্যাপারে মানুষ খুব সংবেদনশীল।’’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com