1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে তিন পিকআপ ভর্তি ভারতীয় চিনিসহ আটক ৪

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

শেরপুর : চোরাচালানের মাধ্যমে আনা তিন পিকআপ ভর্তি ভারতীয় চিনিসহ চারজনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার আমতলী এলাকা থেকে ওই তিনটি পিকআপ থেকে ১৫০ বস্তা চিনি এবং পাচারের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শনিবার সকালে ময়মনসিংহের ধোবাউরা সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ভারতীয় চিনি ভর্তি তিনটি পিকআপ জামালপুর যাচ্ছিল। পিকআপগুলো শেরপুর সদরের আমতলী মোড়ে এলে কথিত সাংবাদিকের সাথে ভারতীয় চিনি পাচার নিয়ে ঝামেলা তৈরি হয়। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চিনি ভর্তি পিকআপগুলো আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন পিকআপ ভর্তি ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় চিনির মালিক মানিক ও আইয়ুব আলী এবং ট্রাকচালক নাজমুল ও আনিসকে আটক করা হয়।

আটক চিনির মালিক মানিক ও আইয়ুব আলী বেশ কিছুদিন যাবত ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে পাচার হওয়া ভারতীয় চিনি ক্রয় করে কেনা-বেচা করে আসছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com