1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে মানবাধিকার দিবসে বিএনপি’র মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

বান্দরবান : সারাদেশে কর্মসূচি অংশ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বান্দরবানে জেলা বিএনপি’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে জেলার মধ্যমপাড়া বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে বান্দরবান জেলা বিএনপি।

মানববন্ধনে বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং বক্তব্য রাখতে গিয়ে সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরেন বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন। নির্বাচন বন্ধের পাশাপাশি নেতাকর্মীরা শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেন। এসময় সাংবাদিকদের উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তীব্র নিন্দা জানান এই নেত্রী।

তিনি বলেন, বর্তমান বাজারে দিনদিন পেঁয়াজ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি লুসাই মং, পৌর বিএনপির আহ্বায়ক, নুরুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক এডভোকেট উম্যাসিং, কৃষকদলের সাধারণ সম্পাদক অং জাই মারমাসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে জেলা বিএনপির অপর একাংশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সম্পাদক সাচিং প্রু জেরী নেতৃত্বের শহরে রয়েল হোটেল সংলগ্ন পৃথকভাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মানববন্ধন কর্মসূচি পালন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com