1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে মোবাইল কোর্টের মাধ্যমে তিন ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
ঝিনাইগাতী (শেরপুর) : পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, পণ্য ক্রয়ের রশিদ, পণ্যের মজুদের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ডিসেস্বর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর।
জরিমানাপ্রাপ্তরা হলেন- ঝিনাইগাতী সদরের বাদশা মিয়ার ছেলে নয়ন মিয়া, শাহজাহানের ছেলে মুহিব,চাপাঝুড়া গ্রামের আলী আকবরের ছেলে সাইফুল ইসলাম।
মোবাইল কোর্ট সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর ঝিনাইগাতী সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, পণ্য ক্রয়ের রশিদ, পণ্যের মজুদ ও বাজারদর যাচাইকালে ওই তিন ব্যবসায়ীর দোকানে নানা সমস্যাজনিত কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি মামলায় বাদশা মিয়াকে ৫ হাজার টাকা, সাইফুল ইসলামকে ১ হাজার ৫শত টাকা এবং মুহিবকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com