1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ফার্মেসীকে জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম শামিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ওষুধ ব্যবসায়িকে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতাল সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম শামিম উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড়ে নোমান ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ হাজার টাকা এবং তুবা ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির দ্বায়ে ৫ শ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিম বলেন, ড্রাগ এ্যাক্ট ১৯৪০ ধারায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখার দ্বায়ে তাদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরণের কাজ না করে সেজন্য সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com