1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি, নিহত ২

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মারামারিতে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের বাসিন্দা মো. খোরশেদ আলম মুন্সীর ছেলে মো. সেলিম মুন্সী (৪০) ও একই বাড়ির বাসিন্দা আমির মুন্সীর (মৃত) ছেলে আলাউদ্দিন মুন্সী (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচাত ভাই সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সীর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে আলাউদ্দিন মুন্সী ও তার ছেলেরা অস্ত্র নিয়ে সেলিম মুন্সীরে ওপর হামলা করে। এতে সেলিম মুন্সী ঘটনাস্থলে নিহত হন। পরে আলাউদ্দিন মুন্সী বাড়িতে গিয়ে স্ট্রোক করে মারা যায়।

আট নম্ব ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু জানান, সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সী আপন চাচাত ভাই। শুনেছি তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বাউফল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদ্দাম হোসেন বলেন, জমিজমা বিরোধের জেরে দুজন নিহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com