1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্ত সড়কে পাহাড় ধ্বস, যান চলাচল ব্যাহত নালিতাবাড়ীতে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ‘স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমার নাগরিকের কাছে নকল এনআইডি, আটক ১১ কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার, হেল্পার গ্রেপ্তার মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা বললেন প্রধানমন্ত্রী নাগরপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস!

শেরপুরে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী, আশ্বস্ত করলেন স্বতন্ত্রদেরও

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

শেরপুর : আমরা নৌকা মার্কা দিয়েছি, আরও যারা দাড়াতে চায় তারাও দাড়াবে। তবে পরিবেশ শন্তিুপূর্ণ রাখতে হবে। যার যার ভোট সে চাইবে, জনগণ যাকে খুশি তাকে দেবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, সেটাই আমরা মেনে নেবো।

দলীয় প্রতীক নৌকায় ভোট চাইতে গিয়ে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশ্য করে এমন কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে দ্বাদশ নির্বাচনী জনসভায় ভার্চুয়ালী যোগ দিয়ে শেরপুর শহরের দারোগ আলী পৌর পার্কে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, এবারের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র আছে। বিএনপি’র কাজই হচ্ছে ‘সন্ত্রাস ও নাশকতা’ করা। জনগণের ভোটে নির্বাচিত হয়ে উন্নয়নের ধারাবাহিকতা আমরা ধরে রেখেছি। একমাত্র আওয়ামী লীগই পারবে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে। তার জন্য আপনারা জনগণের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যাবেন নৌকা মার্কায় ভোট চাইতে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন নিয়ে যেহেতু জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা রকম চক্রান্ত হচ্ছে। এ কারণে নির্বাচনটা যাতে উৎসবমূখর হয়, পরিবেশটা যাতে সুন্দর হয়, প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ হয়। কারণ, একটা রাজনৈতিক দল বিএনপি সন্ত্রাসী দল, আরেকটা দল জামায়াত যুদ্ধাপরাধী দল। তারা নির্বাচনে না আসলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এটা আমরা বিশ্বাস করি না। ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে হবে অংশগ্রহণমূলক নির্বাচন। সে কারণে আমরা কিন্তু এটা উন্মুক্ত করে দিয়েছি। হ্যা আমরা নৌকা মার্কা দিয়েছি, আরও যারা দাড়াতে চায় তারাও দাড়াবে। তবে পরিবেশ শন্তিুপূর্ণ রাখতে হবে। যার যার ভোট সে চাইবে, জনগণ যাকে খুশি তাকে দেবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে সেটাই আমরা মেনে নেবো।

প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি এ সভায় শেরপুর-১ আসনের দলীয় প্রার্থী আতিউর রহমান আতিক, শেরপুর-২ আসনের দলীয় প্রার্থী বেগম মতিয়া চৌধুরী ও শেরপুর-৩ আসনের দলীয় প্রার্থী এডিএম শহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com