1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রুমায় কেএনএফের সন্দেহে গ্রেপ্তারকৃত আরও এক নারী কারাগারে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

বান্দরবান : বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সংশ্লিষ্টতার সন্দেহে গ্রেফতার আরও এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ মে) দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি জেসি জিংরিনহপার বম (২০) রুমা পাইন্দু ইউপির বাসাত্লাং পাড়া এলাকার জুয়েল বমের মেয়ে।

আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে গ্রেফতার এক নারীকে বুধবার আদালতে হাজির করা হয়। পরে বিচারকের আদেশের প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতে সূত্র জানা যায়, দুপুরে গ্রেপ্তারকৃতদের দুইদিন রিমান্ডের শেষে ১৩ জনকে কেএনএফ সদস্যদের আদালতে তোলা হয়। পরে নতুন আটককৃত নারীসহ মোট কেএনএফ সদস্য ১৪ জনকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। এ পর্যন্ত রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে এ পর্যন্ত ২৪ নারীসহ ৮১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৬১ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

উল্লেখ, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। অপহরণের দুইদিন পরে ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার করে র‍্যাব। সশস্ত্র সংগঠন কেএনএফ এ সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com