1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নিষ্প্রভ এমবাপে, পিএসজিকে হারিয়ে এগিয়ে গেল বরুশিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপেকে আটকে রাখতে পারলে কতটা সুফল মেলে সেটা আরেকবার দেখা গেল। নিজেদের ঘরের মাঠে সেই কাজটাই করলো বরুশিয়া ডর্টমুন্ড। তাতে প্রথমার্ধে পাওয়া একমাত্র গোলেই চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে জয় নিয়ে মাঠ ছেড়েছে জার্মান দলটি। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে তাদের জয় ১-০ গোলের ব্যবধানে।

বুধবার (১ মার্চ) রাতে সিগনাল এদুনা পার্কে সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচের একমাত্র গোলটি করেন নিকোলাস ফুলক্রুগ। প্রথমার্ধে চমৎকার ফিনিশিংয়ে গোলটি জার্মান তারকা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে যেতে থাকে ডর্টমুন্ড। চতুর্দশ মিনিটে প্রথম আক্রমণ শাণায় জার্মান ক্লাবটি। তবে মার্সেল সাবিৎজার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

তবে হতাশ না হয়ে একের পর এক আক্রমণ করে যেতে থাকে বরুশিয়া। এর জেরেই ৩৬তম মিনিটে এগিয়ে যায় তারা। নিকো শ্লটারবেক উঁচু করে বল বাড়ান সামনের দিকে। অফসাইডের ফাঁদ এড়িয়ে প্রথম স্পর্শে বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দোন্নারুম্মাকে পরাস্ত করেন ফুলক্রুগ।

প্রথমার্ধে অনেকটা নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে নিজেদের মেলে ধরে পিএসজি। ৪৮তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে পারে তারা। বারকোলার সেই শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৫১তম মিনিটে পিএসজি ভাগ্য আটকে যায় পোস্টে। পরপর দুটি শট নিয়েছিলেন এমবাপে ও আশরাফ হাকিমি। দুটোই আটকে যায় পোস্টে।

৬০তম মিনিটে সুযোগ মিস করেন ফুলক্রুগ। ৭২তম মিনিটে আরেকটি সুযোগ পেয়েও হেলায় হারান দেম্বেলে। ৮০তম মিনিটে তার আরেকটি শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। এরপর বাকি অংশে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও আর গোলের দেখা পায়নি কেউ।

আগামী মঙ্গলবার পিএসজির ঘরের মাঠে ফিরতি লেগে নামবে দুই দল। ঘরের মাঠেই ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে আসরের পথচলা শুরু করেছিল ফরাসি চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com