1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শ্রীবরদীতে বিএনপির ৩ নেতা বহিষ্কার 

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর শ্রীবরদী উপজেলার বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে ওই সিদ্ধান্ত জানানো হয়। তিন জনই শ্রীবরদী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বহিষ্কৃতরা হলেন- শেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, সদস্য কুড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরুজ খান নুন ও ভেলুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম।
বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল বলেন, বিএনপির দলীয় পদে থেকেও তাঁরা নৌকা প্রতীকের নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে দলের হাইকমান্ড থেকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com