1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে নৌকা প্রতিকের অফিসে অগ্নিসংযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌরসভার জালকাটা গ্রামে নৌকা প্রতিকের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার গভীর রাতে জালকাটা এলাকায় অবস্থিত নৌকা প্রতিকের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ করা হয়।
জালকাটা গ্রামের মো: আজিজল হক বলেন, আমরা সোমবার দিবাগত রাত প্রায় ২টা পর্যন্ত এ নির্বাচনি অফিসে অবস্থান করি। পরে যে যার মত বাড়িতে চলে যাই। সকালে শুনতে পাই, আমাদের জালকাটা নৌকা প্রতিকের অফিসে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে পোস্টার, কাপড় পুড়ে গেছে। সাথেই বৈদ্যুতিক তার ছিল, বৈদ্যুতিক তারে আগুন ধরলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতো।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম বলেন, আমার জনপ্রিয়তা দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার বিজয় নিশ্চিত দেখে একটি গোষ্ঠি বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমার নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে আমার বিজয় হবেই, ইনশাআল্লাহ।
এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আমিনুল ইসলাম বলেন, বিষয়টি শুনেই সিনিয়র সহকারী  পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) মোঃ দিদারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com