1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জুনে আসছে করোনার টিকা পরীক্ষার ফল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের ‘কার্যকরী প্রতিষেধক’ আবিষ্কারের পথে কদিন আগে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। আগামী জুন-জুলাইয়ে জানা যাবে এই পরীক্ষার ফলাফল। প্রতিষেধকটি কার্যকর হলেই ব্যাপক হারে তা উৎপাদনের ব্যাপারে সম্মতি দিয়েছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা।

অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী বলেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করা প্রতিষেধ কার্যকরী কি না জানা যাবে জুন-জুলাইয়ে। বৃহস্পতিবার বিবিসি রেডিওকে প্যাসকাল সোরিওট বলেছেন, ‘প্রতিষেধকটির সম্ভাব্য কার্যকারিতা সম্পর্কে আমরা জুন-জুলাইয়ে একটা ভালো ধারণা পাবো। যতদ্রুত সম্ভব এটা রোগীদের কাছে ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে অক্সফোর্ড প্রতিষেধক ইউনিটের সঙ্গে আমরা কাজ করে যাবো।’

গত বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী মানবদেহে করোনার প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে। এ প্রতিষেধকের কার্যকারিতা নিয়ে ৮০ শতাংশ আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com