1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ১০ টন ভেজাল সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল জিপসাম, বোরণ ও জিংক সার সংরক্ষণ এবং বিপণন করায় মের্সাস জারা এগ্রো লি. নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসা প্রতিষ্ঠানটিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন ও মওদুদ আহমেদ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, তারাগঞ্জ দক্ষিণ বাজারে অবস্থিত মেসার্স জারা এগ্রো লিঃ এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ভেজাল জিপসাম, বোরণ ও জিংক সার সংরক্ষণ এবং বিপণন করায় ওই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রায় ১০ টন নকল জিপসাম সারসহ জিংক ও বোরণ সার জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com